চাঁপাইনবাবগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গার দূর্গাপুর হাই স্কুল মাঠে ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপি এবং ১ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু এবং সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন সাবেক সদর থানা আহ্বায়ক ওবায়েদ পাঠান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু।

সভায় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলনমেলা ও মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031