বরগুনার আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া : অন্যতম এজাহারনামীয় আসামী র‌্যাব-৮, সিপিসি-১ ও র‌্যাব-১১, সদর কোম্পানী এর যৌথ অভিযানে গ্রেফতার।র‌্যাব-৮, সিপিসি-১ ও র‌্যাব-১১, সদর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে ২৫/০৫/২০২৫ইং ১৮৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ দুলাল প্যাদা(৫০), পিতা-আফেজ প্যাদা, সাং-পশ্চিম সোনাখালী, পো-সানাখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা’কে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চানমারি এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলাসূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা একই এলাকায় বসবাস করে । পূর্ব হতেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদীরা বাদীর সাথে অহেতুক বিরোধ করে আসছে। তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন ভিকটিম মোঃ আলমগীর প্যাদা (৪০) গাজীপুর থেকে বাজার শেষে নিজ বাড়িতে আসার সময় পূর্বে থেকে উৎ পেতে থাকা বিবাদীরা ভিকটিমকে হত্যার জন্য কিল, ঘুষি, লাথি ও লাঠি সোটা দিয়ে সজোরে আঘাত করতে থাকে।ভিকটিমের গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে ভিকটিমকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরিক্ষা নিরীক্ষা করে গত ১১/০৪/২০২৫ইং তারিখ ১১.১০ ঘটিকায় মৃত ঘোষনা করেন।পরবর্তীতে ভিকটিমের স্ত্রী নাছিমা বেগম (৩১),স্বামী-মৃত আলমগীর প্যাদা, সাং-পশ্চিম সোনখালী, পো-সানাখালী থানা-আমতলী, জেলা-বরগুনা বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা বরগুনা জেলার আমতলী থানার মামলা নং-১৬, তারিখঃ ১৩/০৪/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩০২/১১৪/ ৫০৬(।।)/৩৪ পেনাল কোড।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031