
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উপলক্ষে রোববার (২৫ মে) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে এ অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। ভূমি সেবার আধুনিকায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব ও সরকারি সেবাগুলো সহজীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
ভিউ: ১৫৭










