আলমডাঙ্গা কলেজে ছাত্রবান্ধব পরিবেশ গড়তে ৬ দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আলমডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার পরিবেশ আরও শিক্ষার্থীবান্ধব, শৃঙ্খলাপূর্ণ ও উন্নয়নমুখী করার লক্ষ্যে ছয় দফা প্রস্তাবনা পেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলা শাখা। সংগঠনটির শিক্ষা বিষয়ক সেলের পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলো কলেজ প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়প্রস্তাবিত ছয়টি দফার মধ্যে রয়েছে— ১. ছাত্রদের জন্য অভিন্ন ড্রেস কোড পুনঃনির্ধারণ – শৃঙ্খলা ও সাম্যের পরিবেশ বজায় রাখতে ছাত্রদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম চালুর আহ্বান জানানো হয়েছে। ২. প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বাধ্যতামূলক – নিরাপত্তা ও পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সকল শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।  ৩. স্বাস্থ্যসম্মত ক্যান্টিন স্থাপন – সুলভ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কলেজ চত্বরে স্বাস্থ্যসম্মত ক্যান্টিন স্থাপনের প্রস্তাব এসেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ক্যান্টিন পরিচালনা কমিটি গঠনের কথাও বলা হয়েছে। ৪. মাসিক মূল্যায়ন পরীক্ষা – শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক অগ্রগতি পর্যালোচনার জন্য সংক্ষিপ্ত মাসিক পরীক্ষা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫. শিক্ষকদের উপস্থিতি ও ক্লাস নিশ্চিতকরণ – কলেজ চলাকালীন সময়ে সকল শিক্ষকের নিয়মিত উপস্থিতি ও নির্ধারিত ক্লাস নেওয়া বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। ৬. নিরাপত্তা ও বহিরাগত নিয়ন্ত্রণ – শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরিচয়পত্রবিহীন বহিরাগতদের কলেজে প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “শিক্ষা ও নৈতিকতা যদি সমান্তরালে এগোয়, তবে শুধু একটি শিক্ষাঙ্গণ নয়, পুরো সমাজই এগিয়ে যাবে।” এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা বিষয়ক সেল সম্পাদক মোঃ সাদী হাসান এবং সেল সদস্য শাকিব মাহমুদ সৈকত ও অনুপমা মাহমুদা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, প্রস্তাবিত পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে কলেজের সামগ্রিক শিক্ষার মান ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031