পঞ্চগড়ে শহীদ মিনার চত্বরে মাদক সেবনে যুবকের এক মাসের কারাদণ্ড

পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে রানা (১৯) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ মে) বিকেলে এই অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী।আটক যুবক রানা পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা এবং তিনি মনসুর আলীর ছেলে। অভিযানে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাসহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম অভিযানে নেতৃত্ব দেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহীদ মিনার সংলগ্ন স্থানে কয়েকজন যুবক বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় পঞ্চগড় সদর ভূমি অফিসে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। অন্যরা পালিয়ে গেলেও রানা পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনাস্থল থেকে মাদকের আলামত জব্দ করা হয়।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা প্রদান করা হয়। পরে তাকে থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী জানান, “আমার অফিস শহীদ মিনারের পাশেই। সিসিটিভিতে দৃশ্য দেখে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”পঞ্চগড়ে মাদকের বিরুদ্ধে এমন তৎপরতা প্রশাসনের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন—এমনটি মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031