চুয়াডাঙ্গায় ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পশুরহাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। তিনি জেলার বিভিন্ন পশুরহাট ইজারাদার, খামারি ও পশু ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় হাট সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা-অসুবিধা শুনে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়। সভায় পশুরহাট ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে মাইকিং, যত্রতত্র ভ্রাম্যমান হোটেল বসানো বন্ধ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, জোরপূর্বক ট্রাক নামানো রোধ, নির্দিষ্ট এলাকা ছাড়া পশু রাখা বন্ধ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা, দৃশ্যমান স্থানে খাজনা তালিকা টাঙানো, সচেতনতামূলক ব্যানার ফেস্টুন টাঙানো, পুলিশ কন্ট্রোলরুম স্থাপন, জালনোট সনাক্তকরণ মেশিন ব্যবহার, চাঁদাবাজি রোধ এবং তাৎক্ষণিক পুলিশের সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও পশু কেনাবেচায় বড় অংকের টাকা লেনদেনের সময় স্থানীয় থানার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাট ব্যবস্থাপনায় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, পশুরহাট ইজারাদার, ডেইরি ফার্ম মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031