জামালগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। সঞ্চালনায় ছিলেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী। ঘোষিত নতুন কমিটিতে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার সভাপতি ও আব্দুল মুকিত চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আহমদ ভূঁইয়া সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিটি সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল উপজেলার সকল বিদ্যালয়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মো. লুৎফর রহমানকে আহ্বায়ক ও বিধান ভূষণ চক্রবর্তীকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031