মান্দায় ভাঙচুর-অগ্নিসংযোগে আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

উজ্জ্বল কুমার : নওগাঁর মান্দায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গঙ্গারামপুর গ্রামের আফসার আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগনেতা আসলাম হোসেন টিপু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগেরনেতা ও পরানপুর ইউনিয়নের বর্তমান মেম্বার, হটোইর গ্রামের প্রানেশ সরকারের ছেলে প্রদীপ সরকার (৪৫), হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল উদ্দিন (৩২) ও তুড়ুকগ্রামের আছির উদ্দিনের ছেলে নুর হোসেন (৪০)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে দোকানঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১০ মে) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031