কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃ’ত্যু

মোঃ তরিকুল ইসলাম : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্ট এ স্বজনদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় হঠাৎ করে প্রবল স্রোতের তোড়ে গভীর পানিতে তলিয়ে যান রাজেশ। সঙ্গে থাকা বোনজামাই কমল কুমার পাল চিৎকার করলে আশপাশের পর্যটক ও ট্যুরিস্ট পুলিশ ছুটে আসে। পরে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়ার বাসিন্দা। তিনি শরৎ কুমার পালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তারা শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে আবাসিক হোটেল ‘সাগর নীড়’-এ উঠেন। সকালে সৈকতে গোসলের সময় দুর্ঘটনার শিকার হন রাজেশ। ঘটনার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া জানান, “জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ট্যুরিস্ট পুলিশ নিহতের মরদেহ থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031