ফরিদপুরের সালথায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

ফরিদপুরের সালথায় হাফিজুর রহমান মোল্লা (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ মে) আনুমানিক সকাল ৯ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে একটি আম গাছের ডাল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। হাফিজুর ওই গ্রামের ওমর আলী মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয় হাফিজুর। রাতভর তাকে খোঁজাখুঁজির পরও পায়নি তার পরিবার। মঙ্গলবার সকালে মুরাটিয়া গ্রামের বিল্লাল মাতব্বরের পরিত্যক্ত বাগানের আম গাছের ডালের সাথে হাফিজুর রহমান মোল্লা , মরদেহ দেখতে পায় এক কৃষক। পরে সংবাদ পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাফিজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত হাফিজুল মাদকাসক্ত ছিলেন বলে জানান তারা। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, সংবাদ পেয়ে হাফিজুলের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031