নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে একানব্বই পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ শাহাদত শেখ (৩৮)। তিনি সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামের বাসিন্দা এবং বাবর আলী শেখের ছেলে। শনিবার (৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার ৯ নম্বর সিঙ্গাশোলপুর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড়ে অভিযান চালায় ডিবি পুলিশ। ইমদাদুল শেখের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) কামরুজ্জামান, কনস্টেবল নারায়ণসহ অন্যান্য সঙ্গীয় ফোর্স। আটকের সময় শাহাদতের নিকট থেকে একানব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় জেলাটিকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

04 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com