কাউখালীতে শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে (বৃহস্পতিবার) ১লা মে,সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে,আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, এ ছারাও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক,শাফিউল আজম (ভিপি দুলাল) উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান লিকসন, বদরুদ্দোজা মিয়া বদরুল,গিয়াস উদ্দিন অলি,রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শরিফুল আযম সোহেল,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, জাসাসের আহবায়ক মোঃ মনিরুজ্জামান,শ্রমিক দল নেতা মুশিদ কামাল সিকু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন,কাউখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন। উক্ত
সমাবেশে কাউখালী উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031