নলছিটি সুবিদপুর ইউনিয়ন যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও—এই দৃপ্ত শ্লোগানে নলছিটি সুবিদপুর ইউনিয়ন এ, যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার।b বৃহস্পতিবার (১ মে) সকালে নলছিটি সুবিদপুর ইউনিয়ন শ্রমিক দলের অফিসের সামনে থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য র‌্যালি, যা সুবিদপুর ইউনিয়ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন শ্রমিক ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সুবিদপুর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোতালেব হালদার , মোঃ বাবুল ফরাজি , সুবিদপুর ইউনিয় শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল সোবহান , সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব মাঝি , জয়েন সেক্রেটারিঃ নাজমুল খান প্রচার সম্পাদকঃ মোঃ আলম হাওলাদার, সহ সকল নেতৃবৃন্দ এছাড়া পৃথকভাবে সুবিদপুর ইউনিয়নের সকল শ্রমিকের পক্ষ থেকেও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন সুবিদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল সোবহান আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, মে দিবসের তাৎপর্য কেবল স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই দিন আমাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও সংগঠিত, সচেতন এবং সোচ্চার হওয়ার আহ্বান জানায়। তাঁরা ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031