শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডা. দিবালোক সিংহ

মোরশেদ আলম ; নেত্রকোণার দুর্গাপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি। বুধবার (১ মে) সকালে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাদুঘরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে বিশ্বের সকল শহীদ শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। মহান মে দিবস আমাদের সেই ঐক্য ও সংগ্রামের প্রতীক।” সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম, আদিবাসী নেত্রী পার্বতী রুচিল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান। সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সাংগঠনিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শোষিত বঞ্চিত মেহনতী মানুষের রাষ্ট্র গঠনে কাজ করার আহ্বান জানান ডা. দিবালোক সিংহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031