মে দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও সভা

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, নতুন বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান মো. আকবর আলী। শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.  সাইদুর রহমান এবং হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজ। আলোচনা সভায় সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি ঘিরে শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031