
নাজমুল হক শাওন ঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ইসলামী বইমেলা ও সহযোগী সদস্য সংগ্রহ কর্মসূচি। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জি.এ সাংগঠনিক থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলায় প্রায় ৮০ ধরনের বই স্থান পেয়েছে। বইমেলার পাশাপাশি সহযোগী সদস্য সংগ্রহ কর্মসূচিও চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা জামায়াতের সাংগঠনিক আমির আব্বাস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ক্রীড়া শিক্ষক আবুল কাশেম, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য আবুল কাশেম, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম ইবরাহীমসহ আরও অনেকে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল









