ব্রেকিং নিউজ
আলমডাঙ্গায় শীর্ষ সন্ত্রাসী পিয়াল মাহমুদের সহযোগীর স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার

আলমডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী মোঃ পিয়াল মাহমুদ সাদ্দাম (৩২) ও তার অন্যতম সহযোগী মোঃ আতাউর রহমান রকি (৩২)-এর তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি এবং দেশীয় তৈরি রামদা উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে ও আলমডাঙ্গা থানা পুলিশের পরিচালিত অভিযানে বিজ্ঞ আদালতের নির্দেশে ৩ দিনের রিমান্ডে থাকা আসামি পিয়াল মাহমুদ ও রকিকে সাথে নিয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পিয়াল মাহমুদের মাছ চাষের চৌকিদারি ঘরের পাশে, কুমার নদীর তীরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়:

একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পিস্তল, যার ব্যারেলে খোদাই করে লেখা আছে “MADE IN USA”

একটি লোহার ম্যাগাজিন

একটি রাউন্ড গুলি, যার গায়ে লেখা আছে “KF 7.65”

একটি সাদা বস্তায় মোড়ানো চারটি লোহার তৈরি রামদা, যেগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩৭ ইঞ্চি, ২৮.৫ ইঞ্চি, ২৮ ইঞ্চি এবং ২৭ ইঞ্চি

আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত ঘটনায় পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর