রাতের আধারে হতদরিদ্রের ইজিবাইক চুরি

মোঃ মাহাবুবুর রহমান : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের দরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ব্যাটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে গেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহজমান । থানার অভিযোগ ও মিজানুর রহমানের সাথে কথা বলে জানা যায় , প্রতিদিনের মত বৃহষ্পতিবার রাতে নিজ বাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন মিজানুর । ওই রাতে ১২ টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি । শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোজ করেও ইজিবাইকটির সন্ধান আর মেলেনি । উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাতের আধারে হতদরিদ্রের ইজিবাইক চুরি

25 April 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com