চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭ জন গ্রেফতার

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সদর মডেল থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় থানায় দায়ের করা মামলা ৪৪ অনুযায়ী ধারা ১৪৩/১৪৭/৩২৩/৩২৬/১১৪ এবং ১৯০৮ বিস্ফোরক দ্রব্যাদী আইনের ৩,৪,ও ৬ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন ১.মোঃ সোহেল (২৭)পিতা আনোয়ার হোসেন, ২.মোঃ রোমান আলী ওরফে রোমান, (১৯)পিতা মোঃ রাজু, ৩.মোহাম্মদ ফিরোজ হোসেন (২৮)পিতা মৃত শফিকুল, ৪.মোঃ রিফাত (২১)পিতাঃ মোহাঃ শফিকুল, ৫.মোঃ হাবিব(১৮)পিতা মোঃ হাসমত আলী,৬.মোঃ রায়হান ওরফে ফরহাদ (১৮)পিতা ফারুক হোসেন, ৭.মোঃ পারভেজ ওরফে মোরসালিন (১৯)পিতা সারোয়ারদি পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাত থেকে শুরু করে এখন পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাসিন্দা।তবে এ অভিযান চলমান থাকবে বলে জানান তারা। উল্লেখ্য গত ২২ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে অন্তত ৫ জন আহত হন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭ জন গ্রেফতার

25 April 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com