
মোঃ জাকারিয়া হোসেন : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১২ বোতল বিদেশি মদ সহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার মধ্য ভারতের ছড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার সোনাহাট ইউনিয়নের ভরতেরছরা এলাকার জনৈক জাহাঙ্গীর এর বাড়ির সামনে থেকে ১২ বোতল বিদেশী মদ সহ তাকে গ্রেফতার করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল সকালে তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠালো হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 294








