সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো:জাহিদুল ইসলাম : ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে গাইবান্ধা সদর কচুয়ার খামার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আশিক গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার ক্রাইম রিপোর্টার ও এনপিএস গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক। বক্তব্যে মোঃ আসাদুজ্জামান আশিক বলেন, নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আসিফ সরকার ও গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রায়হান ইসলামের ইঙ্গিতে মোছাঃ মিরা বেগমকে দিয়ে ২০২৩ সালে আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করাসহ আর্থিক ক্ষতিসাধন করেন। শুধুমাত্র দলীয় প্রভাব খাঁটিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করাসহ ক্ষতি করার জন্য আমার বিরুদ্ধে মামলা দেয়। এতে করে আমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দায়ী ছাত্রলীগের দুই নেতার শাস্তির দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পিতা মোঃ আব্দুল কুদ্দুস সরকার, মো: আরিফুল ইসলাম আরিফ, মোঃ রাকিব মিয়া, মোঃ এরশাদ মিয়া প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

25 April 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com