
মোঃ মুনাইম হোসেন : উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে এই স্লোগানে চুয়াডাঙ্গার জীবননগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ই মার্চ) সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে “ভাবনাহীন সিয়াম সাধনা” নিশ্চিত করতে উপজেলার ৮০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আস সুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস।
ভিউ: 190









