ইসলামপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবির আহম্মেদ জিহাদ : জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩ টায় জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে জামায়াতের উপজেলা কার্যালয়ে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমির জনাব রাশেদুজ্জামান রাশেদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মূসা। এই অনুষ্ঠানে রমজান মাসের গুরুত্ব এবং মাহে রমজানের পবিত্রতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী। তিনি বলেন, ভবিষ্যতে যেন একটি নিরপেক্ষ নির্বাচন করার উপযোগী পরিবেশ তৈরি হয়, ন্যায় বিচার হতে পারে, জনতার অধিকার যেন প্রতিষ্ঠিত হতে পারে এবং জনগণ সকল জুলুম-অন্যায় থেকে নিষ্কৃতি পেতে পারে। এজন্য এ সরকারের আমলে সংস্কার জরুরি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031