মহিলা ভন্ড কবিরাজের বাড়ীতে ভ্রাম্যমাণ  আদালত পলাতক কবিরাজ ৩ দিনের আল্টিমেটাম

মোঃ তারেক রহমানের :  আপনজন ও স্বজনদের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন সহজ সরল মানুষের আবেগ কে জিম্মি করে জ্বীনের মাধ্যমে চিকিৎসার নামে প্রতিদিন কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন হোসনে আরা নামের এক মহিলা। কথিত জ্বিন অসুস্থ মানুষকে সুস্থ করতে না পারলেও হোসনে আরাকে রাতারাতি করেছেন কোটিপতি। প্রতারণার মাধ্যমে ইতোমধ্যেই তিনি কয়েক কোটি টাকার সম্পদ, কোটি টাকার বাড়ি ও কয়েক কোটি টাকা নগদসহ বিপুল সম্পদের মালিক হয়ে গেছেন। মাস খানিক আগে জ্বিন দিয়ে প্রতারণার  মাধ্যমে ইতোমধ্যেই তিনি কয়েক কোটি টাকার সম্পদ, কোটি টাকার বাড়ি ও কয়েক কোটি টাকা নগদসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন  ভন্ড মহিলা কবিরাজ হোসনে আরা  এই শিরোনামে বিভিন্ন পত্র- পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। পরে ৬ই মার্চ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চর নরিনা পূর্ব পাড়ায় বাংলা ও আরবি জ্ঞান না থাকা হোসনে আরা বেগমের বাড়িতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার কিছু সময় আগে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে চিকিৎসার কাজে ব্যবহৃত জিনিস জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  এসিল্যান্ড মুশফিকুর রহমান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম এবং শাহজাদপুর  থানা পুলিশসহ বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ । পরে এসিল্যান্ড মুশফিকুর রহমান বলেন,  মহিলা কবিরাজ হোসনে আরা বেগমকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হলো সে নিজে থেকে আত্মসমর্থন না করলে, কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031