জামালগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের উপেক্ষা প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ

মো. শাহীন আলম : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও দলের দুর্দিনের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, দলে দীর্ঘদিন অবদান রাখা নেতা-কর্মীদের বাদ দিয়ে অযোগ্য, সুবিধাভোগী ও বিত্তশালী ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন ত্যাগী নেতারা। এই সিদ্ধান্তের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটায় জামালগঞ্জ ফেরিঘাট থেকে ইকবাল মার্কেট পর্যন্ত এক বিক্ষোভ মিছিল বের করেন। এতে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। বিক্ষোভে প্রতিধ্বনিত হয় নেতাকর্মীদের দাবি তারেক জিয়ার পরীক্ষিত সৈনিক, এক হও, লড়াই করো জামালগঞ্জের মাটি, শাহ মোঃ শাহজাহান ভাইয়ের ঘাটি। জামালগঞ্জ উপজেলা বিএনপির কমিটি, শাহ মোঃ শাহজাহান ছাড়া মানি না, মানব না।” জামালগঞ্জে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।” বিক্ষোভ শেষে তাহের আহমেদের সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ফারুকী, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, সদস্য সচিব আসাদ নূর সাদী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন, যুবদল নেতা তোফায়েল আহমেদ, জামালগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সুফিয়ানসহ অনেকে। সভায় বক্তারা অভিযোগ করেন, যেসব নেতা-কর্মী বছরের পর বছর দলে অবদান রেখেছেন, হাসিনার সরকারের সময় নির্যাতিত হয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন—তাদের বাদ দিয়ে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে সুবিধাভোগী ও অনুপস্থিত নেতাদের। তারা দ্রুত কমিটি পুনর্গঠনের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এ সময় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবদীন কেন্দ্রীয় ও জেলা বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলীয় ঐক্য ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জামালগঞ্জ উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠন করতে হবে। অন্যথায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে, যা দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করবে।” জামালগঞ্জ উপজেলা বিএনপির অভ্যন্তরীণ এই সংকট কীভাবে সমাধান হবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেবে, তা এখন সবার নজরে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031