মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

তৌহিদ : মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ৬ মার্চ বিকেলে স্থানীয় আল আমিন কমপ্লেক্সে মাগুরা -২ আসনের আওতাধীন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী দের নিয়ে নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী সংসদ নির্বাচনে মাগুরা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের। জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা যুব বিভাগের সেক্রেটারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার উদ্দিন, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নুর আহমেদ, মাগুরা সদর উপজেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইনসহ অন্যরা। অনুষ্ঠানে মাগুরা -২ আসনের আওতাধীন সভাপতি ও সেক্রেটারীসহ জেলা -উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন এবং মাগুরা -২ আসনে মাগুরা জেলার বর্তমান আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য অধ্যাপক এম বি বাকেরকে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031