তরমুজ নিয়ে বাড়ি ফেরা হলো না মাগুরা ছেলে এনামুলের

তৌহিদ : রমজান মাসে বাড়তি ইনকাম করে পরিবার নিয়ে ভালো থাকার আশায় তরমুজের ব্যবসা করার উদ্যোগ নিয়েছিলেন শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের মৃত নজর আলী শেখের ছোট ছেলে এনামুল শেখ। ব্যবসার উদ্দেশ্যে সোমবার সকালে তার দুলা ভাই কায়েমের সাথে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাওয়ার পথে ভাগ্যের নির্মমতায় পথিমধ্যে মধুখালি চিনিমিলের সামনে ঘাতক ট্রলি কেড়ে নেয় টগবগে যুবক এনামুলের প্রান। দুর্ঘটনা কবলিত এলাকা থেকে পথচারী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাজমুলের দুলা ভাই একই উপজেলার কচুয়া গ্রামের আকবর আলী মোল্যার ছেলে কায়েমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

তরমুজ নিয়ে বাড়ি ফেরা হলো না মাগুরা ছেলে এনামুলের

03 March 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com