
সাকিব আহসান : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮, ১০ এবং বোচাগঞ্জ উপজেলার সীমানা ছুঁয়ে গেছে আতাই ঘাট। রয়েছে কদমতলী মৎস অভয়ারণ্য। নদীর দু’ধারে বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে আমবাগান সহ অন্যান্য ফসলের ক্ষেত।
দিনে তো বটেই,রাত হলেই ট্রলির বহরের শব্দে প্রকম্পিত হয় বনুয়াপাড়া,কদমতলী,সাদামহল, মল্লিকপুরের কাঁচা -পাকা রাস্তাগুলো।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ট্রাক্টর চালক সকালের শিরোনাম প্রতিনিধিকে জানান,” এই বালু, মহাজন মসজিদ নির্মাণের কাজে লাগাবেন”। দিনে প্রায় ২০-৩০,এবং রাতে অর্ধশত ট্রাক্টরে বালু উত্তোলন করা হয়। ফলশ্রুতিতে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস অভয়াশ্রম, ভেঙে পড়ছে নদীর পাড়,পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। এ ব্যাপারে সহকারী ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল না ধরায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভিউ: ৩৬৩










