খুব দ্রুত চালু হবে নওগাঁ বিশ্ববিদ্যালয়: প্রফেসর ড. এম আমিনুল ইসলাম

মোঃ রমজান হোসেন  ; শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেছেন, “দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম শুরু না হওয়ায় কিছুটা খারাপ লাগছে নওগাঁবাসীর। নওগাঁর মানুষ অনেক ধৈর্য ধারণ করেছেন। চিন্তার কোনো কারণ নেই। কৃষি, ইতিহাস ও ঐতিহ্যের এই জেলায় দ্রুত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে।” বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, “দক্ষ মানব সম্পদ তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে বরেন্দ্রভূমি এই জেলা। পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী এআই ও রোবটিক যুগের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়।” পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল বলেন, অষ্টম শতাব্দীতে নওগাঁর পাহাড়পুড়ে বিশ্ববিদ্যালয় ছিলো। কিন্তু আধুনিক যুগে এসেও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়নি বিষয়টি দুঃখজনক। ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনা করলে আজ থেকে এক হাজার বছর আগে নওগাঁ বিশ্ববিদ্যালয় চালু করা উচিত ছিল। তিনি দ্রুত বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম চালু করার দাবি জানান। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে দুপুর ১২টায় সদর উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। পরে ওই বছরের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩ সংসদে পাস হয়। একই বছরের ৯ জুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। ২০২৪ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক মোহা. হাছানাত আলী। চলতি বছরের ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়-এর নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করে বর্তমান সরকার।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খুব দ্রুত চালু হবে নওগাঁ বিশ্ববিদ্যালয়: প্রফেসর ড. এম আমিনুল ইসলাম

13 February 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com