মেহেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, দৈনিক আমাদের সূর্যোদয়ের সম্পাদক আবুল কাশেম অনুরাগী ও বিএনপি নেতা মোশিউল আলম দ্বীপু। এসময় অন্যান্যের মধ্যে দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, দৈনিক পূর্ব দিগন্তের মাহাবুব ইসলাম, দৈনিক মানবাধিকার প্রতিদিনের সেলিম রেজা, দৈনিক পশ্চিমাঞ্চলের কামরুল খন্দকার, আসাদুল্লাহ আল গালিব, দৈনিক সময়ের সমীকরণের মাহাবুব ইসলাম, দৈনিক ভোরের সময়ের জিয়াউল আলম মামুন, দৈনিক স্বর্ণ যুগের আব্দুর রউফ, দৈনিক আমাদের সূর্যোদয়ের কামাল হোসেন খান, মহসিন আলী, রফিকুল ইসলাম ও হালিম মাহমুদসহ জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থা ও সংস্থার সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031