নওগাঁর কৃষ্ণপুর গ্রামে প্রেমিকার বিয়ে হওয়ায় অভিমানে প্রেমিক সোয়াইব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

উজ্জ্বল কুমার সরকার  ; নওগাঁর মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার উপর রাগ ও অভিমান করে সোয়াইব হোসেন (১৭) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। নিহত সোয়াইব হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও মাতাজিহাট বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইবের সাথে একই এলাকার একটি মেয়ের, লজ্প্রেমের সম্পর্ক ছিল।কিছুদিন আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে মানসিকভাবে বির্ধস্ত হয়ে পড়ে।এর পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে।প্রেমিকার উপর অভিমান করে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর কৃষ্ণপুর গ্রামে প্রেমিকার বিয়ে হওয়ায় অভিমানে প্রেমিক সোয়াইব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

13 February 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com