মানিকগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি’ মত বিনিময় সভা

মাসুদ চৌধুরী সাঈদ; বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়নে গ্রাম আদালত নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিচারিক সেবা পৌঁছে দেয়। সারা দেশব্যাপী এ সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মানিকগঞ্জে ঘিওর উপজেলার ৪নং ঘিওর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি’ মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করে জনসচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের ঘিওর উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডল, ঘিওর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, ঘিওর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য রাবেয়া সুলতানা, উপজেলার সকল ইউপি সদস্য, প্রত্যেক ওয়ার্ডের ২ জন করে প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031