পাইকগাছা থানার এএসআই আলতাফ মাহমুদ চতুর্থ বারের মতো জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

এম জালাল উদ্দীন ; খুলনা জেলায় মাসিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় এএসআই আলতাফ মাহমুদ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৪ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারী মাসের সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পরপর ৪বার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন।

এ উপলক্ষে রোববার সকালে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারাফের হোসেনের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন ২০২৫ সালের জানুয়ারি মাসে তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা করেন। এসময় ২০২৫ সালের জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে পাইকগাছা থানার আলতাফ মাহমুদ কে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করেন।

এবিষয়ে এএসআই আলতাফ মাহমুদ জানান, পাইকগাছা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনা সহ পুলিশি সহযোগিতায় আমার এ অর্জন। ওসি স্যার,ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান ও অন্যান্য এসআই, এসআইএস কনস্টেবল সহ থানার সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এএসআই আলতাফ মাহমুদ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছা থানার এএসআই আলতাফ মাহমুদ চতুর্থ বারের মতো জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

11 February 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com