২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার কে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশে।

এম এস শ্রাবণ মাহমুদ  সংবাদদাতা; সোমবার( ১০ ফেব্রুয়ারি)২০২৫খ্রিঃ সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। তিনি বলেন,একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন জানাগেছে,তার বিরুদ্ধে রাঙামাটিতে কোনো মামলা না হলেও চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ায় অন্তত তিনটি মামলা হয়েছে। এছাড়াও দূদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার কে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশে।

11 February 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com