গৌরীপুরে ভোটার তালিকা হালনাগাদের শুভ উদ্বোধন করেন ইউএনও এম সাজ্জাদুল হাসান

মোঃ মনিরুল ইসলাম খান : ময়মনসিংহের গৌরীপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের শুভ উদ্বোধন করেন গেীরীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এম সাজ্জাদুল হাসান। ০৫ ফেব্রুয়ারী ২০২৫ রোজ বুধবার গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়ন পরিষদ এর ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন এর মাধ্যমে গৌরীপুরের ভোটার হালনাগাদের কার্যক্রমের সূচনা হয়। উক্ত হালনাগাদ রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি, স্বাক্ষর, আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ গ্রহণ করা চলমান। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা সমাজসেবা অফিসার ও ১০ নং সিধলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জনাব মাহফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ ফারুক মিয়া।

গৌরীপুর উপজেলার ১১ টি রেজিস্ট্রেশন কেন্দ্রে, ৫ জানুয়ারী ২০২৫ থেকে ২৭ জানুয়ারী ২০২৫ পর্যন্ত ধাপে ধাপে ভোটার হালনাগাদ কার্যক্রমের কার্যক্রম চলমান থাকবে। তারিখগুলো যথাক্রমে সিধলা (৫,৬ জানুয়ারী), মইলাকান্দা (৭,৮ জানুয়ারী), গেীরীপুর সদর (৯,১০ জানুয়ারী), মাওহা (১১,১২ জানুয়ারী), সহনাটি (১৩,১৪ জানুয়ারী), অচিন্তপুর (১৫,১৬ জানুয়ারী), বোকাইনগর (১৭,১৮ জানুয়ারী), রামগোপালপুর (১৯,২০ জানুয়ারী), ডৌহাখলা (২২,২৩ জানুয়ারী), ভাংনামারী (২৪,২৫ জানুয়ারী), গৌরীপুর পৌরসভা (২৬,২৭ জানুয়ারী)। ০১-০১-২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম তারা এই হালনাগাদের আওতায় পড়বে। এরপূর্বে গত ২০ জানুয়ারী ২০২৫ তারিখ হতে ০৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত তথ্যসংগ্রহ করেছে নির্ধারিত তথ্য সংগ্রহকারীগণ। উপজেলা নির্বাহী অফিসার জনাব এম সাজ্জাদুল হাসান বলেন, ‘‘ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য ধরে সিরিয়ারি ছবি তুলবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ১৮ বছর পূর্ণ হলে এনআইডি কার্ড করা আমাদের নাগরিক দায়িত্ব। তবে একাধিকবার বা একাধিক স্থানে ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। আপনারা কেউ একাধিকবার ভোটার হওয়ার চেষ্টা করবেন না। আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনাদের জন্য শুভ কামনা রইলো।”

এসময় উপস্থিত ছিলেন, সিধলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জনাব সুজন মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, সিধলা ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য শিউলী তালুকদার, মোছাঃ মাজেদা খাতুন, নার্গিস বেগম, ইউপি সদস্য মোঃ মঞ্জুরুল হক, মোঃ মিজানুর রহমান, মোঃ দুদু মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ আব্দুল ছোবান, মোঃ বাদশা মিয়া, মোঃ সুরুজ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃদ্ধ, সাংবাদিকবৃন্ধ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031