কালিহাতীতে আদর্শলিপি প্রি-ক্যাডেট স্কুলে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার : বর্ণাঢ্য আয়োজন, প্রাণবন্ত পরিবেশ—উচ্ছ্বাসে মেতে উঠল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আদর্শলিপি প্রি-ক্যাডেট বিদ্যালয়। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছিল উৎসবমুখর আমেজ। ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আশরাফ হোসেন মোল্যাহ।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইস্কান্দার মির্জা, কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. ফজলে রাব্বি এবং ডা. মাহমুদা জান্নাতুল ফেরদৌস তমা।

নবীনদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইয়ে দেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের সহ-সভাপতি মোছা. হাফিজা রহমান। পুরো আয়োজন জুড়ে ছিল নবীনদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রশংসা এবং শিক্ষকদের ভালোবাসা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031