বীরগঞ্জে বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণ 

গোকুল চন্দ্র রায় ;দিনাজপুরের বীরগঞ্জে ঝলঝলি বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে ২৪তম বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্টিত হয়।  ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু ।   ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সদস্য অতুল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সমবায় উপসহকারী নিবন্ধক একেএম জাহাঙ্গীর আলম, বীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়েল, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে সমিতির রিপোর্ট পেশ করেন ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আউয়াল খান। এসময় বীরগঞ্জ উপজেলা বিএপি’র যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুয়েলাস জুয়েল, বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তানভির চৌধুরী,  বীরগঞ্জ উপজেলা বিএপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, বিএনপি নেতা শাহজান সিরাজ শিপন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রওশন আহম্মেদ বেলু, সাধারণ সম্পাদক সাইফুল রহমান বিপ্লবসহ সমিতির সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন। শেষে সমিতির মোট ৪১১৬ সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031