কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

শুভ্র মজুমদার : পড় তোমার প্রভূর নামে”—এই মহান প্রতিপাদ্যকে সামনে রেখে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার উদ্যোগে আয়োজিত ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহৎ প্রয়াস।৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ আলোচনা করেন সাপ্তাহিক ইনতিজারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা।

অনুষ্ঠানটি পরিচালিত হয় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলমের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন সাপ্তাহিক ইনতিজারের সহ-সম্পাদক, সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ।প্রধান অতিথি বেনজির আহমেদ টিটো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতিই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। শিশুদের মধ্যে শিক্ষা ও প্রতিযোগিতার চেতনাকে জাগিয়ে তুলতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন মেধাবীদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, “শিক্ষার্থীরা যখন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সফলতার সিঁড়ি বেয়ে ওঠে, তখন তা শুধু তাদের নয়, পুরো সমাজের গর্ব হয়ে ওঠে। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে তাদের প্রতিযোগিতামূলক মনোভাব গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন প্রমূখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া,
কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।এই আয়োজন শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল না; এটি ছিল নতুন প্রজন্মকে জ্ঞান, মেধা ও সৃজনশীলতার আলোয় আলোকিত করার এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের মাঝে সাফল্যের প্রেরণা ছড়িয়ে দিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031