গাজীপুরের পূবাইলে ভাদুন নবজাগরণ সংঘের উদ্যোগে ১৭- তম বার্ষিকী সরস্বতী পূজা-২০২৫ অনুষ্ঠিত ।

সুব্রত চন্দ্র দাস : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানাধীন ৪১ নং ওয়ার্ডের ভাদুন রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ভাদুন নবজাগরণ সংঘের উদ্যোগে ১৭-তম বার্ষিকী সরস্বতী পূজা ২০২৫ ইং আয়োজন করা হয়। সোমবার (৩রা ফেব্রুয়ারি ২০২৫ ইং) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। ভাদুন নবজাগরণ সংঘের উদ্যোগে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজক কমিটির সদস্য বৃন্দরা হলেন অমিত দেবনাথ, সঞ্জয় সরকার,সাগর মন্ডল,দীপ্ত সরকার,অলক সরকার,মিঠু মজুমদার,হিমাংশু বিশ্বাস (রাজু),রঞ্জন সরকার, দিবাকর সরকার,অর্ণব মজুমদার,শান্ত,টুটুল,সুপ্ত,পলক সহ আরো অনেকে। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান,যা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভাবে উদযাপিত হয়। দেবী সরস্বতী যিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী, তাঁর আরাধনা ও পূজা করা হয় এ দিনে।
প্রতি বছর এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর ৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯ টা ৪৪ মিনিটে শুক্লপক্ষ পঞ্চমী তিথি শুরু হবে এবং সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে শেষ হবে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়।
এছাড়া পূজায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কর্মসূচি এবং পুস্পবৃষ্টি, আরতির আয়োজন আয়োজন করা হয় যা পুরো পরিবেশকে এক অপরূপ দেয়। এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের এবং এটি তাদের বিদ্যা, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি সহ বিশ্ব শান্তি কামনায় পালন করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031