
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ শনিবার দুপুর আনুমানিক ০১:১০ ঘটিকায় কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকা থেকে কচাকাটা থানাধীন ছনবান্ধা খালিশাকুড়ি এলাকার মাদক কারবারি হাবিবুর রহমান (২৫) ও এক এলাকার মোঃ মিজানুর রহমান (৩০) দ্বয়কে ২০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 293








