একটি গরুর দুইটি মাথা অদ্ভূত এক গরুর বাছুর

মো:মাইনুল ইসলাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুই মাথা বিশিষ্ট
অদ্ভূত আকৃতির এক গরুর বাছুর জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।বৃহস্পতিবার ( ৩০শে জানুয়ারি ) রাত ০৮ টার দিকে উপজেলার ৬নং বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ আনসার বাজারের পাশে ১ কৃষকের বাড়িতে একটি গাভীর পেট থেকে দুই মাথা এবং প্রতিবন্ধি ৪,টি পা চারটি চোখ, দুই মুখ, চারটি কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করে। গরুর মালিক বলেন, আমি একজন পেশায় কৃষক এবং বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি কয়েক মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। আজ এমন বাছুর জন্ম নিল। জন্মের ২০ মিনিট পর বাছুর টি মারা গেছে। খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় অনেক মানুষ।

বাছুরটি দেখতে আসা কয়েকজন লোক আমাদের বলেন, জন্ম নেয়ার গরুর দুইটি মাথা ও চারটিই প্রতিবন্ধী পা চারটি চোখ, দুই মুখ, চারটি কান ও রয়েছে।এমন অদ্ভূত আকৃতির কথা শুনে আমি প্রথমে অবাক হই।পরে নিজের চোখে দেখলাম। এরকম গরু আমি জীবনে প্রথম দেখলাম। এ বিষয়ে বুড়াবুড়ি বাজারের ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, এটা একটা জন্মগত ত্রুটি, এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031