
আলমডাঙ্গা পৌর সভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর আসাদুল ইসলামের শেষ কর্মদিবসে সেনেটারি বিভাগ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ জানুয়ারি আলমডাঙ্গা পৌর সভার কঞ্জারভেন্সি ইনেস্পেক্টরর আসাদুল ইসলামের শেষ কর্মদিবস ছিল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার।
তার অবসরের কারনে সেনেটারি বিভাগ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।পৌর কর্মচারি ইউনিয়নের সভাপতি ও পৌর সভার প্রধান সহকারি খন্দকার খাইরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ি পরিদর্শক খন্দকার আসাদুল ইসলাম।
আলমডাঙ্গা পৌরসভা-র কঞ্জারভেন্সী ইন্সপেক্টর খন্দকার আশাদুল ইসলামের শেষ কর্মদিবসে তার অভিব্যাক্তি ব্যাক্ত করতে গিয়ে আবেগে আবেগাপ্লুত হয়ে পড়েন।তিনি বলেন আমি প্রায় ৩৩ বছর আলমডাঙ্গা পৌর সভার কঞ্জারভেন্স ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেছি।পৌর সভার সবচাইতে গুরুত্ব পুর্ন এই শাখায় আমরা কয়েকজন দিনরাত পরিশ্রম করে শহরকে পরিস্কার পরিছন্ন করে রাখতে সক্ষম হয়েছি।আমার চাকরী কালের প্রায় ২০ বছর পর আমার অধিনে একজন সুপার ভাইজার নিয়োগ দেওয়াই আমরা দুজনে দায়িত্ব পালন করেছি।তিনি বলেন আমি প্রথম যোগদান কালে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ আহসান মহদয় পৌর প্রশাসকের দায়িত্বে ছিলেন,ঘটনা চক্রে আমার চাকরীর বিদায় লগ্নেও বর্তমানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম মহদয়ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্বরত আছেন।উনি খুবই পরিশ্রমি ও সৎমানুষ।তিনার ঐকান্তিক চেষ্টায় দীর্ঘবছর পর আলমডাঙ্গা পৌর পশুহাটের ডাক হোতে যাচ্ছে,এতে সকল পৌর কর্মচারি গন আনন্দিত।আসাদুল ইসলাম আরও বলেন আমার সুদীর্ঘ চাকরীকালে যদি কারও মনে মনের অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে নিজগুনে আমাকে ক্ষমা করে দেবেন। পৌর মেয়রের সিএ হাফিজুর রহমান হাফিজের উপস্থাপনায় বক্তব্য রাখেন পরিদর্শক মাহফুজ রানা,বিল্লাল হোসেন,সায়েম আলী,মামুন আক্তার,খন্দকার মনির উন্নিন,সোহেল,হাফিজ মন্ডল, জেহের আলী,মোস্তাক আলী,রোকোনুজ্জামান,আজিজুল ইসলাম,লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান,,প্রমুখ।পৌর সভার প্রধান সহকারি খন্দকার খাইরুল ইসলাম নাশিম বলেন,কঞ্জারভেন্স পরিদর্শক, খন্দকার আসাদুল ইসলাম ২৫/৬/১৯৯২ তারিখে যোগদান করেন।গতকাল ৩০/১/২৫ তারিখে অবসর গ্রহন করেন।তিনি ৩২ বছর ৪ মাস ৮ দিন পৌর সভার কঞ্জারভেন্স ইনেস্পক্টরের দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করেছেন।তিনি আরও বলেন আপনার পাওনা টাকা পৌর প্রশাসক মহদয়ের সাথে আলাপ করে যত দ্রুত সম্ভব পরিশোধ করার চেষ্টা করব।
মহান আল্লাহ্তাআলার নিকট প্রার্থনা করি তার কর্ম পরবর্তি জীবন সুন্দর হোক।










