ভুয়া পুলিশের বাসায় আসল পুলিশ, গ্রেফতার ১

মোঃ আল-আমিন  : জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির নামে গত ১৪ ডিসেম্বর রোজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের গুড়নী গ্রামের শ্রী সুবত মালি (২৮) এর বাড়িতে ঢুকে ঘরের লেপ-তোশক উল্টাপাল্টা ও আসবাবপত্র তছনছ করে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া সেই ভুয়া পুলিশ মোঃ মুন্না হাসান
পিতা ইউসুফ খলিফা ,সাং:মুক্তারপুর থানা :ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি গুড়নী গ্রামের শ্রী সুবতের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তাদের কাছে হ্যান্ডকাফ ও কোমরে ওয়াকি-টকি ছিল। তারা পুলিশ পরিচয় দিয়ে সুবতের বাড়িতে ঢুকে দুটি ঘরের তালা ভেঙে লেপ-তোশক উল্টাপাল্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে গ্রামবাসী জানতে পারে তারা আসল পুলিশ নয়, প্রতারক।সুবত মালি বলেন, আমি মাঠে কাজ করছিলাম। দিনের বেলায় প্রকাশ্যে পুলিশের পরিচয় দিয়ে আমার ঘরের তালা ভেঙে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা। আমি গবিব মানুষ, জমি ফেরত নেওয়ার ওই টাকা ঘরে রেখেছিলাম। আমি এখন স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে চলব। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

সুবত মালীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এতদিন পুলিশ আড়ালে কাজ চালিয়ে যাচ্ছিল। সেই ভুয়া পুলিশের খোঁজে পাঞ্জাবি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই সোহেল রানা তাদেরকে ধরার জন্য এতদিন ওত পেতে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার পাঁচবিবি থানার এস,আই আব্দুল্লাহ আল মামুন ও এ,এস,আই সোহেল রানার নেতৃত্বে ফুলবাড়ী থেকে বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে ওই ভুয়া পুলিশ সেজে টাকা লুটকারী ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি) মো. কাওসার আলী সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের খোঁজ পাই এবং আমাদের পাঁচবিবি থানার সাহসী এসআই আব্দুল্লাহ আল মামুন ও এ, এস ,আই সোহেল রানার নেতৃত্বে তাদেরকে ধরতে সক্ষম হয়। উক্ত আসামি বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন জেলায় তিনটি মামলা ও একটি মাদক মোট ৪ টি মামলা রয়েছে,এবং এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভুয়া পুলিশের বাসায় আসল পুলিশ, গ্রেফতার ১

30 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com