নওগাঁয় পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয়পত্র যাচাইয়ের দাবিতে মানববন্ধন

উজ্জ্বল কুমার সরকার : চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগা জেলা পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন। বেলা সাড়ে দশ ঘটিকায় শহরে মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্র করা হয়েছে বঞ্চিত । পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে । চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান। পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩টি দাবী তুলে ধরেন, বিগত ১৬ বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
নওগাঁ #

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁয় পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয়পত্র যাচাইয়ের দাবিতে মানববন্ধন

29 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com