শ্রীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

মো: সোহেল রানা : গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং দলের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার জানান, এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ, তাদের নেতৃত্বে সোমবার (২৭ জানুয়ারি) গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের এসব কার্যক্রমে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে দলে ঐক্য বিনষ্ট ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের শামিল। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গাজীপুর ইউনিয়ন বিএনপির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুর সোয়া ২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জন আহত ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

হামলায় আহতরা হলেন- গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পালোয়ান (৫০), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৫) ও যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031