হ্নীলা চৌধুরী পাড়া সীমান্ত হতে ১লাখ ২০হাজার ইযাবা উদ্ধার।

জামাল উদ্দীন :
কক্সবাজার টেকনাফ ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ হ্নীলা বিওপি’র একটি বিশেষ অভিযানদল চৌধুরীপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০৩৩০ ঘটিকায় ০২ জন ব্যক্তি নাফ নদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে সাঁতরে পার হয়ে নদীর তীর দিয়ে দুইটি ব্যাগ কাঁধে বেড়ীবাঁধ হয়ে চৌধুরীপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে ঘন কুয়াশা এবং রাতের অন্ধকারের সুযোগে দ্রুত বসতি এলাকার ভিতরে গা ঢাকা দেয়। অভিযান দল স্থানীয়দের সহায়তায় বর্ণিত এলাকায় অনুসন্ধান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে এবং প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক হস্তান্তর প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031