পাইকগাছায় বিপুল পরিমাণ চিংড়ির পোনা জব্দ

এম জালাল উদ্দীন:পাইকগাছা থেকে বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ করা হয়েছে। এ ঘটনায় পোনা ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের আওতায় সোমবার বিকালে উপজেলার সোলাদানা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা ১২ লক্ষ্য চিংড়ির রেনু জব্দ করা হয়। এ ঘটনায় পোনা ব্যবসায়ী বেলাল হোসেন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, নৌ পুলিশের এস আই মোমিনুর রহমান ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার। পরে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয় বলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031