প্রেসক্লাব পাইকগাছা এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন ; প্রেসক্লাব পাইকগাছা এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা কার্যলয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও কলামিস্ট সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। এসময়ে তিনি ক্লাবের সকল সদস্য বৃন্দদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যানে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ সহ নানা দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল মজিদ, কার্য নির্বাহী সদস্য মোঃ আজিজুল ইসলাম, মোঃ ফারুখ হোসেন, মোঃ শাহাদাৎ হোসাইন, মোঃ রাজু আহমেদ, নুরুল আমিন পলাশ, মোঃ রফিকুল ইসলাম(রফিক) মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আওছাফুর রহমান, মোঃ শামীম আহম্মেদ, এম সম্রাট।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031