জীবননগরে সাপ্তাহিক পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন

মোঃ মুনাইম হোসেন ; চুয়াডাঙ্গার জীবননগরে সাপ্তাহিক পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন করেছে, আজ শনিবার বেলা ১১টার দিকে জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশে মনোহরপুর শিমুলতলায় নামক স্থানে এই হাটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই হাটের উদ্বোধন করেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি, শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু,জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন প্রমুখ। হাট পরিচালনার দায়িত্বে রয়েছেন জীবননগর পৌর যুবদলেন যুগ্ম আহ্বায়ক, আজমত আলী,তিনি বলেন, কুষ্টিয়ার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার,আলমডাঙ্গা উপজেলায় পুরাতন মোটরসাইকেলে হাট রয়েছে। তবে সেটি আমাদের এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দুরে। আমাদের এলাকায় পুরাতন মোটরসাইকেলের অনেক চাহিদা।তবে বিক্রেতা এবং ক্রেতারা পুরাতন মোটরসাইকেল বেচা-কেনায় অনেক ঝামেলায় পড়তে হয়।অনেক সময় প্রতারণার শিকারও হন। ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে এই হাট চালু করা হচ্ছে। আজমত আলী আরও বলেন, এখানে মোটরসাইকেল এনে যদি বিক্রি হয় তাহলে ক্রেতাকে ৫০০ এবং বিক্রেতাকে ৫০০ টাকা হাট কর্তৃপক্ষেকে দিতে হবে। তবে বিক্রি না হলে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না। আমরা বাজারে আনা সকল মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাচাই করে তারপর হাটে ঢুকাবো। ক্রেতা-বিক্রেতাদের আমরা সর্বোচ্চ নিরাপত্ত দেব এবং সর্বপ্রকার সহযোগিতা করবো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031