সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ছাত্রশিবির সভাপতির স্ট্যাটাস

জাবির আহমেদ জিহাদ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং রবিবার (২৬ জানুয়ারি) রাতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় সংঘর্ষের পর দেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেওয়া ওই পোস্টে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে লিখেছেন,
“যেকোনো কর্তৃপক্ষ থেকে দায়িত্বশীল আচরণই কাম্য। এখানে আবেগ কিংবা রাগ-ক্ষোভের জায়গা নেই। সবাইকে এটা মনে রাখা উচিত, চেয়ার কিংবা পদ মানেই জবাবদিহিতার মানসিকতা। সাত কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। আলোচনার টেবিল, ধৈর্য্য ও প্রজ্ঞা হোক সমাধানের প্রধানতম উপায়। হটকারি চিন্তা ও কর্ম কখনোই ব্যক্তি ও রাষ্ট্রের জন্য কল্যাণকর হয় না।”এদিকে সংঘর্ষের ঘটনার পর রাত সাড়ে তিনটার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। আজ সোমবার সকাল ৯টা থেকে সায়েন্স ল্যাবসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধের ডাক দেওয়া হয়েছে।

সাত কলেজের শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের একটি পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিচারের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান করা হোক।ছাত্রশিবির সভাপতি তার স্ট্যাটাসে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে নেতিবাচক পদক্ষেপ পরিহার করার উপর গুরুত্বারোপ করেন। তার এই বার্তা সকলের মধ্যে ইতিবাচক আলোচনার পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031